ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কোটি টাকায় বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
কোটি টাকায় বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি
প্রিন্সেস ডায়ানা ও তার লেখা সেই চিঠি - ফাইল ছবি

খুব কাছের দুই বন্ধুকে লেখা প্রিন্সেস ডায়ানার একটি চিঠি নিলামে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪৫ হাজার ৫৫০ পাউন্ড) বিক্রি হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুবরাজ (বর্তমান রাজা) চালর্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন ডায়ানা।

সুজি ও তারেক কাশেম গত প্রায় ২৫ বছর ধরে এ চিঠি যত্ন করে রেখে দেন। সম্প্রতি তারা এ চিঠি নিলামে বিক্রি করেন।

Advertisement

ডায়ানার নামে দাতব্য প্রতিষ্ঠানে এ চিঠি বিক্রির অর্থ দান করেছেন সুজি ও তারেক কাশেম।

আরো পড়ুন>> রাগ করে বাপের বাড়িতে স্ত্রী, না ফেরায় কাঁচি দিয়ে ১০ বার কোপালেন স্বামী!

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি।

প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। সবশেষ তিনি এটি পরেন ভ্যানিটি ফেয়ারের ফটোশুটে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!