ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাজা চার্লসের ওপর ডিম নিক্ষেপকারী যুবক আটক: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ৭ ডিসেম্বর ২০২২
রাজা চার্লসের ওপর ডিম নিক্ষেপকারী যুবক আটক: পুলিশ
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহনের পর বিরোধিতার মুখে পড়েছেন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব নেয়ার পর রাজ পরিবারবিরোধী বিক্ষোভ হয়। কয়েকদিন আগে রাজার ওপর ডিম নিক্ষেপ করেছিল একজন। এবার মঙ্গলবার আবার রাজার ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছরের যুবককে গ্রেফতার করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপ করার অভিযোগে যুক্তরাজ্যের লুটনে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বেডফোর্ডশায়ারের পুলিশ জানায়, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। লুটন টাউন হলের বাইরে এ ঘটনার পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়। এরপর অভিযুক্ত ঐ ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয় এবং রাজা আবার জনতার সঙ্গে করমর্দন শুরু করেন। বলা হচ্ছে, নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এক মাস আগে রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার ওপর ডিম নিক্ষেপ করা হয়। সেসময় তারা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ঘটনার পর এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!