শনিবার যুক্তরাজ্যের বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। নতুন রাজা যে মুকুটটি মাথায় রাখবেন, তার উপরের অংশটি বেগুনি রঙের। এটির উচ্চতা হবে এক ফুট (৩০ সেন্টি মিটার)। মুকুটটি বেশ ভারী।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।
.png)

এ মুকুটটি ১৬৬১ সালে রাজা দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল। ওই মুকুট রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় শেষবার পরেছিলেন। সামনের বছরের ৬ মে রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানি কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। শুধু রাজ্যাভিষেকের দিনই মুকুটটি পরিধান করবেন। এরপর অন্যান্য দিন ইম্পেরিয়াল স্টেট মুকুট পরিধান করবেন।
মুকুটটি চারশ বছর শুধুমাত্র রাজ্যাভিষেকের সময় মাথায় পরিধান করেছেন রাজা এবং রানিরা। কারণ মুকুটটি অনেক ভারী ছিল। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের অভিষেকের আগে মুকুটটি হালকা করতে কিছু পরিবর্তন করা হয়। কিন্তু তবুও এখনো এটির ওজন ২.২৩ কেজি।
এবারও রাজা তৃতীয় চার্লসও শুধুমাত্র অভিষেকের দিন এটি মাথায় দেবেন। এরপর তিনি অন্যান্য দিন ইম্পেরিয়াল স্টেট মুকুট পরিধান করবেন।