ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ৯ মার্চ ২০২৩
সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী
ছবি: সংগৃহীত

ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করেছে দেশটির প্রশাসন। ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই উদ্বোধন হতে পারে নতুন রাজধানীর।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। তা ছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি। পরিস্থিতি এমনই যে, আশঙ্কা করা হচ্ছে যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

Advertisement

আরো পড়ুন>> ডাস্টবিন থেকে বিরল সাদা বাঘের শাবক উদ্ধার

এরইমধ্যে বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেবল সংবাদ সংস্থা এপির একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’। তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে বহু গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।

সূত্র: টাইম ম্যাগাজিন, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!