ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন সামরিক একাডেমিতে রেকর্ড হারে বেড়েছে যৌন হয়রানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ১১ মার্চ ২০২৩
মার্কিন সামরিক একাডেমিতে রেকর্ড হারে বেড়েছে যৌন হয়রানি
ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমিগুলোতে ২০২১-২০২২ বর্ষে যৌন হয়রানির ঘটনা রেকর্ড হারে বেড়েছে।

শুক্রবার (১০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দফতর কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, গোপনে পরিচালিত জরিপে প্রতি পাঁচজনে একজন ছাত্রী যৌন হয়রানির কথা জানিয়েছে।

Advertisement

আলোচিত এ প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন সেনা, নৌ ও বিমানবাহিনীর একাডেমিতে গত বছরের তুলনায় যৌন হয়রানি ১৮ শতাংশ বেড়েছে। এই ঘটনা সবচেয়ে বেশি হয়েছে দেশটির বিমানবাহিনীর একাডেমিতে। সেখানে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে যৌন হয়রানির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়।

আরো পড়ুন>> হোলি উদযাপনকালে জাপানি তরুণীকে হেনস্তা!

জরিপে দাবি করা হয়, এই যৌন হয়রানির মধ্যে স্পর্শ থেকে ধর্ষণ পর্যন্ত অন্তর্ভুক্ত। তবে এতে অনুঘটক হিসেবে কাজ করেছে অ্যালকোহল।

জানা গেছে, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মার্কিন মিলিটারি সার্ভিস ও একাডেমিগুলো যৌন হয়রানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এসব উদ্যোগের মধ্যেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।

মার্কিন কর্মকার্তাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ১৫৫ শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৩১। এরমধ্যে নেভাল একাডেমিতে ৬১টি ঘটনা রিপোর্ট করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!