রাজকন্যা ইমান জীবনসঙ্গী হিসেবে বেঁছে নিয়েছেন জামিল আলেক্সান্ডার থেরমিউতিস নামের এক ধনকুবেরকে। জামিল আলেক্সান্ডার রাজ পরিবারের কেউ নন, এমনকি আরবীয়ও নন। ১৯৯৪ সালে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে গ্রিক বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম হয় তার। তিনি পড়ালেখা করেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এখন নিজের ব্যবসা করছেন তিনি।
জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাজকন্যা ইমানের বিয়ের অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
.png)
গত সপ্তাহে রাজকন্যা ইমানের মেহেদি অনুষ্ঠান হয়। ঐদিন ইমান জর্ডানিয়ান-ফিলিস্তিনি ফ্যাশন ডিজাইনার রিমা দাহবুরের ডিজাইন করা একটি সাদা রঙের পোশাক পরেন। আরব ঐতিহ্যের ওপর ভিত্তি করে পোশাকটি তৈরি করেন রিমা দাহবুর।
রাজকন্যা ইমান ২০২২ সালের জুলাইয়ে জামিলের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। তার বড় ভাই ক্রাউন প্রিন্স দ্বিতীয় আল হুসেন বিন আব্দুল্লাহর বাগদানের ঘোষণার পরই রাজকন্যা ইমানের বাগদান সম্পন্নের ঘোষণা আসে।
জর্ডানের সিংহাসনের পরবর্তী আরোহী ক্রাউন প্রিন্স আল হুসেন বিন আব্দুল্লাহ বিয়ে করেছেন সৌদি আরবের নাগরিক রাজওয়া খালেদ বিন মুসাইদকে।
সূত্র: আল আরাবিয়া