ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

সৎবাবাকে বিয়ে করলেন তরুণী, এরপর...

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ১২ মার্চ ২০২৩
সৎবাবাকে বিয়ে করলেন তরুণী, এরপর...
ছবি: অন্তর্জাল

২৭ ফেব্রুয়ারি তারিখটিও স্মরণীয় হয়ে থাকবে এই তরুণীর জীবনে। তরুণীর নাম ক্রিস্টি। ভালোবেসে বিয়ে করেছেন। ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন সত্যি হলে তা যে কারো জন্য আনন্দের।  বিয়ের দিনটিও ভালোবাসাময়, স্মরণীয় দিন হয়ে থেকে যায় জীবনে।

২৭ ফেব্রুয়ারি লাস ভেগাসে মনের মানুষের সঙ্গে চারহাত এক করেছেন তিনি। একে অপরের ঠোঁটে ভালোবাসা এঁকে দিচ্ছেন ক্রিস্টি এবং তার সঙ্গী। নেটমাধ্যমে সেই মুহূর্তের ছবিও দিয়েছেন তিনি। কিন্তু সঙ্গীর পরিচয় জানাতেই অবাক কাণ্ড! এ কাকে বিয়ে করেছেন তিনি! এ-ও কি সম্ভব!

ক্রিস্টির বয়স মাত্র ২৬ বছর। লাস ভেগাসের বাসিন্দা তিনি। ২৭ ফেব্রুয়ারি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ক্রিস্টি। ভিডিও পোস্ট করে তিনি জানান যে, ‘নিজের সৎবাবাকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’এমনকি ভিডিও পোস্ট করে নিচে সেরকম হ্যাশটাগও ব্যবহার করেছেন ক্রিস্টি। 

Advertisement

 ক্রিস্টির এই সিদ্ধান্তকে অধিকাংশই মেনে নেননি।স্বল্পদৈর্ঘ্যের ভিডিওটি নেটমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এক লাখেরও বেশি নেটব্যবহারকারী এই ভিডিওতে মন্তব্য করেছেন। ২৩ লাখের বেশি লোক ভিডিওটি দেখেছেন।

কেউ কেউ মন্তব্য করেছেন যে, ভালোবাসলে বয়সের পার্থক্য কত বেশি তা নিয়ে কিছু যায় আসে না। দুইজন মানুষ একে অপরের সঙ্গে সুখে শান্তিতে থাকাটাই আসল বলে মনে করেন তারা। মন ভরে ক্রিস্টিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করেছেন তারা।

আবার ক্রিস্টির এই সিদ্ধান্তকে অধিকাংশই মেনে নেননি। কন্যাসম হয়ে নিজের ‘সৎবাবা’কে কী করে ক্রিস্টি বিয়ে করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ মনে করেছেন যে, ক্রিস্টি তৃতীয় ব্যক্তি হয়ে তার মায়ের সম্পর্কে ঢুকে পড়েছিল বলে তাদের সম্পর্ক ভেঙে গেছে। ক্রিস্টির সঙ্গে তার মায়ের কোনো সম্পর্ক নেই বলেই তিনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে অনুমান করেছেন নেটব্যবহারকারীদের একাংশ।

কেউ কেউ ক্রিস্টি এবং তার সঙ্গীর সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন। অবশেষে ক্রিস্টি তার নীরবতা ভেঙে তার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। নিজের সঙ্গীর ছবি দিয়ে তার আসল পরিচয়ও জানান ক্রিস্টি।

ক্রিস্টি বলেন, ‘প্রথমেই আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। আমি আমার সৎবাবাকে বিয়ে করিনি। পুরোটাই রসিকতা ছিল। আপনারা যতটা আগ্রহ দেখিয়েছেন, আমাদের প্রেমকাহিনি ততটাও রসালো নয়।’

অনেকেই ক্রিস্টিকে জিজ্ঞাসা করেছেন যে, তার সঙ্গে ‘সৎবাবা’র বয়সের পার্থক্য কত? তার ‘সৎবাবা’র কাছে কি তিনি মানুষ হয়েছেন? ক্রিস্টির মা এবং তার ‘সৎবাবা’র কি কোনো সন্তান রয়েছে? সব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিস্টি।

ক্রিস্টি ভাই শন, ক্রিস্টোফার হ্যারিসের সঙ্গে ভালো বন্ধুর মতো মিশত বলে জানিয়েছেন ক্রিস্টি। ভাইয়ের সূত্রে তার স্বামীর সঙ্গে আলাপ হয় ক্রিস্টির।

ক্রিস্টি বলেন, ‘আমার স্বামী এবং শন সারা দিন একসঙ্গে থাকত। শনের পাশাপাশি আমারও ভালো বন্ধু হয়ে গিয়েছিল ও। বাইক দুর্ঘটনায় শন মারা যাওয়ায় আমরা দুইজনেই খুব ভেঙে পড়ি।’

শনের মৃত্যুর পর তার বন্ধু এক মুহূর্তের জন্যও ক্রিস্টিকে একা থাকতে দেননি। ক্রিস্টি বলেন, ‘বাবার মতো আমায় আগলে রাখত ও। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, ঐ আমার জীবনসঙ্গী। কখন যে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি।’

দুইজনে সম্পর্কে আসার কিছু দিন পর এক কন্যাসন্তান জন্ম দেন ক্রিস্টি।দুইজনে সম্পর্কে আসার কিছু দিন পর এক কন্যাসন্তান জন্ম দেন ক্রিস্টি। তার কয়েক বছর পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রথম দুই সন্তানের নাম নিজের ভাইয়ের নামে রাখেন ক্রিস্টি। এরপর দ্বিতীয় কন্যাসন্তান ক্রু রেইনের জন্ম দেন ক্রিস্টি। তিনি জানান, লাস ভেগাসে বিয়ে হওয়ার পরের দিন ক্রিস্টি জানতে পারেন যে তিনি তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন।

অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন ক্রিস্টি তার সঙ্গীর সঙ্গে ভিডিওটি পোস্ট করেছিলেন। তিনি জানান, এখন তিন সন্তান এবং স্বামী নিয়ে সুখে সংসার করছেন। তিনি যে ভাবে মজা করেছেন, তার জন্য চর্চা হওয়া স্বাভাবিক বলেও স্বীকার করেছেন ক্রিস্টি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!