বলিভিয়ার এক বয়স্ক কৃষক গুরুতর প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসক জানালেন, তার অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু অস্ত্রোপচারের খরচ বহন করার মতো সামর্থ্য তার ছিল না।
অসহায় কৃষকের কথা শুনে তাকে ফিরিয়ে দেননি চিকিৎসক। বরং মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে বিনামূল্যে তার অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
অপারেশন সফল হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় বৃদ্ধ কৃষক ভাবলেন—ডাক্তারের প্রতি তার কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করবেন?
.png)
তার কাছে টাকা ছিল না, দামি কোনো উপহারও ছিল না। তাই তিনি নিজের সবচেয়ে আপন জিনিসগুলোর মধ্যে থেকে দুটি পোষা মুরগি নিয়ে ডাক্তারের কাছে হাজির হলেন।
মুরগি দুটি ডাক্তারের হাতে তুলে দিয়ে তিনি জানালেন তার কৃতজ্ঞতা। ডাক্তারও আবেগাপ্লুত হয়ে পড়েন। কারণ, তার প্রয়াত বাবাও দরিদ্র মানুষের চিকিৎসা করতেন এবং অনেক সময় রোগীরা অর্থের পরিবর্তে মুরগি, ডিম কিংবা কৃষিপণ্য দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেন।
দুটি মুরগির আর্থিক মূল্য হয়তো খুব বেশি নয়।
কিন্তু একজন অসহায় মানুষের কাছে এগুলো ছিল তার হৃদয়ের সবচেয়ে বড় উপহার।
সংগ্রহ : মাহি আছহাব স্বপ্নীল