ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেনের সমুদ্রে মিলল মাদক-সাবমেরিন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ১৫ মার্চ ২০২৩
স্পেনের সমুদ্রে মিলল মাদক-সাবমেরিন!
ছবি: সংগৃহীত

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিশিয়া এলাকায় সমুদ্রতট থেকে সামান্য দূরে একটি সাবমেরিন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) উদ্ধার করা ওই সাবমেরিনটির মাধ্যমে কলম্বিয়া থেকে স্পেনে মাদক পাচার করা হচ্ছিল বলে ধারণা পুলিশের।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সাবমেরিনটি। তাই সেটিকে ছেড়ে সবাই পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

এখনো সাবমেরিনের মালিক বা চালক কারো পরিচয় জানা যায়নি এবং কোনো ব্যক্তিকে গ্রেফতারও করা হয়নি।

আরো পড়ুন>> কর্মীদের বাধার মুখে ইমরান খানকে গ্রেফতারে ব্যর্থ পুলিশ

কোস্ট গার্ডের সহায়তায় পুলিশ সাবমেরিনটি সৈকতে নিয়ে আসে। সাবমেরিনটি ৪৯ থেকে ৭২ ফুট লম্বা। বেশির ভাগ অংশই ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রপেলার কাদায় আটকে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাওয়ার প্রেশার তৈরি করে সাবমেরিনটিকে তোলার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৯ সালে স্পেনে এমনই আরেকটি সাবমেরিন উদ্ধার করা হয়েছিল। সেটি থেকে তিন টন কোকেন উদ্ধার করা হয়েছিল। সাবমেরিনের ক্রুদের গ্রেফতার করা হয়েছিল। তারা ছিল ইকুয়েডরের নাগরিক।

পুলিশ জানিয়েছে, নিয়মিত মাদক পাচার হয় এই রাস্তা দিয়ে। সাবমেরিন ট্র্যাক করা মুশকিল বলে ইদানীং মাদক পাচারকারীরা এই রাস্তা বেছে নিয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!