ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদিনায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২, ২৮ মার্চ ২০২৩
মদিনায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার মদিনায় মসজিদে নববী পরিদর্শন করেছেন। রোববার তিনি রাসুল সা. এর কবর জিয়ারত করেন বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল তাকে স্বাগত জানান।

আরো পড়ুন>> ইমরান খানকে সাত মামলায় জামিন দিল হাইকোর্ট

Advertisement

তিনি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান হিসাবে বিবেচিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে মুহাম্মদ সা. কবর জিয়ারত করেন।

এরপর তিনি মসজিদে কুবা পরিদর্শন করেন। এটা ইসলামের প্রথম নির্মিত মসজিদ। কুবা মসজিদটি মদিনার উপকণ্ঠে অবস্থিত। এটি মসজিদে নববীর পরে শহরের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!