ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২০ মার্চ ২০২৩
ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
ইরানের প্রেসিডেন্ট ও সৌদি বাদশাহ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। চীনের মধ্যস্ততায় বৈরিতা অবসান ও সম্পর্ক পুনঃস্থাপনে দুই দেশ সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে এ খবর এলো। বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ইরানি কর্মকর্তারা।

গতকাল রোববার এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জামশিদি টুইটারে লিখেছেন, প্রেসিডেন্ট রাইসির কাছে একটি চিঠিতে সৌদি আরবের বাদশাহ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন। বাদশাহ সালমান প্রেসিডেন্টকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন। রাইসি এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

আরো পড়ুন>> সিরিয়ায় নিহত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডার

সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে। চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বি এই দেশ দুটি ৭ বছর পর সম্পর্ক পুনরুদ্ধারে একটি চুক্তি করতে রাজি হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকর করে সৌদি আরব। এরপর ইরানিরা দেশটিতে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা করে। পরবর্তীতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এটি ছিল দুই দেশের মধ্যকার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার একটি মাত্র ঘটনা।

চীনের মধ্যস্ততায় হওয়া চুক্তির ফলে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দু'মাসের মধ্যে আবার তাদের দূতাবাস ও মিশনগুলো চালু করবে বলে ধারণা করা হচ্ছে। তারা ২০ বছরেরও বেশি আগে সই করা নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তিগুলোও বাস্তবায়ন করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!