ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৯ বছরে একই তারিখে ৩ সন্তানের জন্ম দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ৩০ মার্চ ২০২৩
৯ বছরে একই তারিখে ৩ সন্তানের জন্ম দিলেন নারী
৯ বছরে একই তারিখে জন্ম নেয়া ৩ শিশু - ফাইল ছবি

১৪ মার্চ হালিমা মুস্তাফা ও থাইসির আবদুল করিম দম্পতির একটি বিশেষ দিন হিসেবে দাঁড়িয়েছে। কারণ গত ৯ বছর ধরে এই দিনেই পর পর ৩ সন্তানের বাবা-মা হয়েছেন আবুধাবিতে বসবারকারী ভারতের কেরালার এই দম্পতি।

বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস

তিন সন্তানের মা হালিমা বলেন, আমরা সত্যি রোমাঞ্চিত। ১৪ মার্চ একই দিনে আল্লাহ আমাদের তৃতীয় সন্তান দান করেছেন। এটি একটি অবিশ্বাস্য অনুভূতি। এই পবিত্র রমজান মাসটি পরিবারের জন্য অতিরিক্ত বিশেষ হয়ে উঠেছে।

Advertisement

বাবা থাইসির আবদুল করিম বলেন, বড় মেয়ে তানিশার বয়স এখন নয় বছর, দ্বিতীয় সন্তান (ছেলে) এমিনের বয়স পাঁচ এবং নবজাতকের বয়স দুই সপ্তাহ। প্রথম দুই সন্তানের জন্ম হয় চার বছরের ব্যবধানে এবং আমরা এই মাসে তৃতীয়বারের মতো বাবা-মা হয়েছি। এটা আল্লাহর দান। আমরা খুবই আনন্দিত।

আরো পড়ুন>> সন্তান পেতে তান্ত্রিকের পরামর্শে দুই শিশুকে হত্যা!

জানা যায়, তাদের কন্যা তানিশা তাহানি ২০১৪ সালে জন্মগ্রহণ করেন এবং দুই পুত্র মুহাম্মাদ এমিন ২০১৮ সালে এবং হাইজিন হামদ এই বছরের ১৪ মার্চ।

আবুধাবির বুরজিল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পাথুকুট্টি মোহাম্মদ বলেছেন, এই ঘটনাটি বিরল। আমি আমার কর্মজীবনে এমন ঘটনার কথা শুনিনি। সম্ভবত এই অঞ্চলে এটিই প্রথম। শিশুটি তার নির্ধারিত তারিখে জন্মগ্রহণ করেছে। মা ও শিশু দুজনেই স্বাভাবিক ও সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!