বিয়ের তিন বছর চেষ্টার পর একসঙ্গে ৩ সন্তানের জন্ম
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি হাবিবুর রহমান-সুমী বেগম দম্পতি।
শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। তিন সন্তানের জননী সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমি বেগম শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটি সন্তান প্রসব করেন তিনি।
.png)
যশোর একতা হাসপাতালের ডা. ইলা মণ্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটির মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র। নবাগতরা এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।
নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি, তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চাই।