ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর হাফ ম্যারাথনে প্রথম আমিনুর, জাপানিজ লি কইকি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
যশোর হাফ ম্যারাথনে প্রথম আমিনুর, জাপানিজ লি কইকি
ছবি: ডেইলি বাংলাদেশ

সুস্থ দেহ, সবল মনের লক্ষে শুক্রবার যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সেইলর যশোর হাফ ম্যারাথন-২০২৩। এদিন সকাল ৬টার দিকে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠ থেকে হাফ ম্যারাথন শুরু হয়।

চারখাম্বা মোড় ঘুরে থেকে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসে। 

সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘যশোর রানার্স কমিউনিটি’ এর আয়োজন করে। প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর ছিল ফ্যাশন ব্র্যান্ড সেইলর। যশোর হাফ ম্যারাথন-২০২৩ এ মোট ৩০০ স্লটের বিপরীতে অংশগ্রহণ করেছেন নারী-পুরুষ উভয়ই। প্রতিযোগিতায় যথাক্রমে ২১ কিলোমিটার, ১০ কি.মি. এবং ৩ কি.মি. বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। 

Advertisement

সেইলর যশোর হাফ ম্যারাথনে সর্ব প্রথম ২১ কি.মি. অতিক্রম করে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আমিনুর রহমান এবং নারী বিভাগে প্রথম হয়েছেন জাপানের নাগরিক ইরি লি কইকি।

১০ কি.মি. পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আলামিন এবং অন্যদিকে নারী বিভাগে প্রথম হয়েছেন জুবায়রা জাহানারা। এছাড়া একটি ৩ কি.মি. বিভাগে আয়োজন ছিল সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!