[ দেশজুড়ে ]
যশোরে পিকআপ চাপায় ভাটা শ্রমিক নিহত
প্রতীকী ছবি
যশোরের মণিরামপুর উপজেলায় পিকআপ চাপায় গৌরপদ পাল নামে এক ভাটা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিপুর এলাকায় রাজগঞ্জ-মণিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরপদ পাল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গৌরপদ ভ্যানযোগে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে কাশিপুর মিঠুর ইট ভাটার সামনে পৌঁছলে হঠাৎ মাথা ঘুরে ভ্যান থেকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরপদকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মণিরামপুর থানার এসআই ইব্রাহিম হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!