ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে অস্ত্র নেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ৩১ মার্চ ২০২৩
পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে অস্ত্র নেবে রাশিয়া
কিম জং উন - ভ্লাদিমির পুতিন

টানা এক বছরের ও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। এই যুদ্ধ অব্যাহত রাখতে রাশিয়ার অনেক অস্ত্র দরকার। এই অস্ত্র উত্তর কোরিয়ার কাছ থেকে পেতে চাইছে এবং এর বিনিময়ে পিয়ংইয়ংকে খাবার দিতে চায় মস্কো।

উত্তর কোরিয়ার কাছ থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র সরবরাহ করবে রাশিয়া। এমনটিই আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন প্রশাসন এ সংশয় প্রকাশ করেছে। মার্কিন প্রশাসন বলেছে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে, যা দেখে তারা বুঝতে পারছেন, পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো।

আরো পড়ুন>> অবশেষে ফিনল্যান্ডকে ন্যাটোতে মেনে নিলো তুরস্ক

Advertisement

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এ প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে রাশিয়া পিয়ংইয়ং থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে। ‘আমরা এটিও বুঝি যে, রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চাইছে এবং রাশিয়া যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার দিতে চাচ্ছে।’

মার্কিন প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ করে যে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ডজন ডজন ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রের ডেলিভারি নিয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!