ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ার্স’ ও কয়েক হাজার সৈন্য নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ব্যালিস্টিক মিসাইল ইয়ার্সের রেঞ্জ ৭ হাজার ৫০০ মাইল। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তিন হাজারেরও বেশি সামরিক কর্মী ও প্রায় ৩০০টি সামরিক অস্ত্র-সরঞ্জাম জড়িত রয়েছে।
.png)
আরো পড়ুন>> ছেলের ওপর ক্ষুব্ধ হয়ে হোয়াটসঅ্যাপে বাবার স্ট্যাটাস
জাপানের হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে মার্কিন বাহিনী লিটল বয় নামের যে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, ইয়ার্স কমপ্লেক্সের ক্ষমতা তার থেকে প্রায় ১২ গুণ বেশী।
ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে সীমান্তবর্তী বেলারুশের সাথে সামরিক প্রশিক্ষণও বাড়িয়েছে রাশিয়া। যা গত বছর ধরে একাধিক ব্যাপক মহড়া পরিচালনা করছে দেশটি।
মস্কোর প্রায় ৮শ কিলোমিটার উত্তরের প্লেসেটস্ক কসমড্রোম থেকে একটি আন্ত-মহাদেশীয় ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্যদিকে রাশিয়ার দূরপ্রাচ্যের কামাচাটকা প্রদেশের দুর্গম এলাকা কুরা থেকে ছোঁড়া হয় একটি সাইনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মস্কো জানিয়েছে, সব ক্ষেপণাস্ত্রই তাদের নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পড়েছে।
সূত্র: আল-জাজিরা