ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্লাইটে যৌন হয়রানির অভিযোগে সুইডিশ নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ১ এপ্রিল ২০২৩
ফ্লাইটে যৌন হয়রানির অভিযোগে সুইডিশ নাগরিক আটক
ফাইল ছবি

ইন্ডিগোর এয়ার লাইনসের একটি বিমানে কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগে সুইডিশ নাগরিক আটক। ইন্ডিগোর ফ্লাইটটি বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পরেই এয়ারলাইন্স কর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকক থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে প্রচুর মদ পান করেছিলেন ওয়েস্টবার্গ। মদ্যপ অবস্থায় এক পর্যায়ে তিনি ২৪ বছর বয়সী এক ক্রুকে যৌন হয়রানির চেষ্টা করেন। আটককৃত সুইডিশ নাগরিকের নাম ক্লাস এরিক হ্যারাল্ড জোনাস ওয়েস্টবার্গ। তার বয়স ৬৩ বছর।

আরো পড়ুন>> সংঘাত বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার উন্মোচন হবে: বেলারুশ

Advertisement

অভিযোগে ঘটনাটি বর্ণনা করে কেবিন ক্রু বলেন, ‘ ঐ ব্যক্তি যখন জানতে পারেন যে ফ্লাইটে কোনো সামুদ্রিক খাবার নেই, তখন থেকেই সমস্যা শুরু হয়। পরে তাকে মুরগী পরিবেশন করা হয়। বিল দেওয়ায় সময় কার্ড সোয়াইপ করার অজুহাতে তিনি আমার হাত ধরেছিলেন। আমি পিছিয়ে গিয়ে তাকে কার্ডের পিন দিতে বললাম। এতে তিনি রেগে যান। সিট থেকে উঠে তিনি অন্য যাত্রীদের সামনে যৌন হয়রানি করেন।’

অভিযুক্ত ব্যক্তির আইনজীবী বলেছেন যে, তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘সাহায্য ছাড়া ওয়েস্টবার্গ কিছু ধরে রাখতে পারেন না। পিওএস পেমেন্ট কার্ড মেশিনটি ধরে রাখার চেষ্টা করেছিলেন তিনি। তা না পেরে ক্রুর হাত ধরেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে তাকে স্পর্শ করেননি।’ 

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!