ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননের নিরাপত্তা বাহিনী কাছে আটক ইসরায়েলি গুপ্তচর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ৩০ মার্চ ২০২৩
লেবাননের নিরাপত্তা বাহিনী কাছে আটক ইসরায়েলি গুপ্তচর
ফাইল ছবি

লেবাননের ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযুক্ত ও আটককৃত ব্যক্তি লেবাননের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করত।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা এই ইসরায়েলি গুপ্তচরকে আটক করে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। লেবাননের নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে সেখান থেকে আটক করতে সক্ষম হয়নি। পরে তাকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়।

আরো পড়ুন>> ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা থেকে বাদ পাকিস্তান

Advertisement

তিন বছর আগে থেকে লেবাননে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সাথে সহযোগিতা করার অভিযোগে লেবানন ১৮৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে কয়েকজন ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে সহযোগিতা এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রত্যেক বছরে কমপক্ষে ৪-৫ জন লেবাননে আটক হতো সেখানে এখন এর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: প্রেস টিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!