ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ২ এপ্রিল ২০২৩
আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কারাদণ্ডাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আদালতে যাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল। 

সূত্রের মাধ্যমে জানা যায়, ২০১৯-এর মোদি পদবি মামলার রায় এবং সাজাকে চ্যালেঞ্জ করে সুরাতের দায়রা আদালতে আবেদন করতে চলেছেন সংসদ সদস্য পদ খারিজ হওয়া এই কংগ্রেস নেতা। তবে রাহুল বা কংগ্রেস কোনো সূত্র থেকেই এই খবরের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Advertisement

২০১৯-এর লোকসভা ভোটের প্রচার করতে নেমে কর্নাটকের একটি জনসভায় মোদি পদবি নিয়ে রাহুল বলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি মোদিই কী করে হয়!’’ রাহুলের এই মন্তব্যে সমগ্র মোদি সম্প্রদায়ের মানুষের অবমাননা হয়েছে বলে দাবি করে গুজরাতের সুরাতের একটি আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

আরো পড়ুন>> লস অ্যাঞ্জেলসে মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ১, আহত ৩

ওই রাজ্যেরই এক বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। সেই মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাতের একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আদালত। তাকে দুই বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। 

যদিও, উচ্চ আদালতে আবেদনের জন্য রাহুলকে ৩০ দিন সময় দিয়েছে। সেই সময়সীমার মধ্যেই রাহুল সুরাতের দায়রা আদালতে সাজা মওকুফের আবেদন জানাতে চলেছেন বলে জানা যায়। 

আশা করা যায়, সোমবার দায়রা আদালতে আবেদনপত্র জমা দিবে রাহুল গান্ধী। রাহুল সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায় এবং সাজা স্থগিত করার জন্য আদালতে এই আবেদনপত্র জমা দিবেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!