ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ৩১ মার্চ ২০২৩
ইরানকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) - ফাইল ছবি

ইরানের একাধিক সম্পদ জব্দ করতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) আইসিজে এই রায় দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

এই ইস্যুতে তেহরানকে ক্ষতিপূরণ দিতেও ওয়াশিংটনের প্রতি নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

Advertisement

আরো পড়ুন>> পেটে ‘হাসিমুখ চিহ্ন’ নিয়ে জন্মাল বাছুর

আইসিজের রায়ে বলা হয়, ইরানের রিজার্ভ থেকে ১৭৫ কোটি ডলার জব্দ করা তেহরানের জন্য বড় ধাক্কা। এই সম্পদ জব্দ করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই।

এর আগে, ২০০৩ সালে লেবাননে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বোমা হামলার ঘটনায় ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এরপরই এই ইস্যুতে ২০১৬ সালে তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে। সেই মামলার রায়েই এবার ইরানের পক্ষে কথা বললো আইসিজে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!