ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিষাক্ত মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী কোমায়!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ২ এপ্রিল ২০২৩
বিষাক্ত মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী কোমায়!
বিষাক্ত পটকা মাছ - ফাইল ছবি

মালয়েশিয়াতে বিষাক্ত পটকা মাছ খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বিষক্রিয়ার কারণে কোমায় চলে গেছেন স্বামী।

গত ২৫ মার্চ এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় একটি দোকান থেকে পটকা মাছ কিনে আনেন স্বামী। পরে সে মাছ রান্না করা হলে তা খেয়ে মার যান ৮৩ বছরের স্ত্রী। এছাড়া মাছ খেয়ে অসুস্থ হলে স্বামীকে আইসিইউতে ভর্তি করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন তাদের মেয়ে। তিনি জানান, যে দোকান থেকে আমার বাবা দীর্ঘ দিন ধরে মাছ কিনতেন সেই দোকান থেকেই তিনি ওই মাছ কিনে আনেন। কিন্তু তার এই মাছ সম্পর্কে ধারণা ছিল না।

আরো পড়ুন>> ৪০ জনকে নিয়ে ২৩০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস

তিনি বলেন, বাজার থেকে মাছ নিয়ে আসার পর তা দিয়ে দুপুরের খাবারের প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু হঠাৎ করে মায়ের শ্বাঃসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই একই সময় বাবাও অসুস্থ বোধ করলে তাকেও হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় মালয়েশিয়ার জেলা স্বাস্থ্য অফিস জানিয়েছে, ওইদিন বাজারে গিয়ে তারা সমস্ত মাছ পরীক্ষা করেছে কিন্তু এ ধরনের কোনো তথ্য তারা পায়নি। তারপরও খাবার নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সতর্ক করা হয়েছে।

ফুড এন্ড ড্রাগ প্রশাসন জানিয়েছে, পটকা মাছ জাপানিদের কাছে খুবই জনপ্রিয়। তবে এ মাছে এক ধরনের বিষক্রিয়া রয়েছে। রান্না করার আগে এ মাছ পরিষ্কার করার কৌশল জানতে হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!