ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তেলের উৎপাদন কমানোর ঘোষণা ওপেকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ৩ এপ্রিল ২০২৩
তেলের উৎপাদন কমানোর ঘোষণা ওপেকের
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস ঘোষণা দিয়েছে যে, পূর্ব সতর্কতা হিসেবে প্রতিদিন কমানো তেলের উৎপাদন। এর পরিমাণ হবে ১.১৫ মিলিয়ন ব্যারেল। এর ফলে বিশ্ববাজারে বাড়বে তেলের দাম।

৩ এপ্রিল সোমবার ভার্চুয়ালি বৈঠক করে ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়াও এই সংস্থার সদস্য। এর আগে গত বছরের অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমায়। তাদের নেয়া ওই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণায় আন্তর্জাতিকত বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৬ ডলার বেড়ে ৮৫ দশমিক ৫৪ ডলার হয়েছে।  ইউএস ক্রুডের দাম ৫ দশমিক ২২ ডলার বেড়ে ৮০ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

আরো পড়ুন>> বুরুন্ডিতে অবৈধ সোনার খনিতে ধস, নিহত ১৫

পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান গোল্ডম্যান শ্যাস বলেছেন, উৎপাদন ফের কমানোর ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়তে পারে। তিনি আরো বলেন, চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলার ও ২০২৪ সালে ১০০ ডলার হতে পারে।

উল্লেখ্য, তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীরা অব্যাহত দাম কমার লাগাম টানতে দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবরে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!