ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গ্রেফতার ডোনাল্ড ট্রাম্পের বিচার হবে যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০০, ৫ এপ্রিল ২০২৩
গ্রেফতার ডোনাল্ড ট্রাম্পের বিচার হবে যেভাবে
সংগৃহীত ছবি

ফৌজদারি অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে গাড়িবহর নিয়ে নিউইয়র্কের আদালতে আত্মসমপর্ণ করতে হাজির হলে গ্রেফতার হন তিনি। খবর: সিএনএন ও বিবিসি’র।

‘অ্যারেস্টের’ পর ডোনাল্ড ট্রাম্প এখন পুলিশ হেফাজতে আছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে তার শুনানির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

আদালতে আঙুলের ছাপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন বলে বিবেচনা করা হচ্ছে এবং এরপর থেকে তিনি হেফাজতে আছেন।

‘অ্যারেস্ট’ করা হলেও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না বলে জানা গেছে।

Advertisement

শুনানি শেষে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার কথা রয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ চ্যালেঞ্জ করবেন।

শুনানি শেষে তাকে আদালত জামিন দিতে পারেন বলে আশা করা হচ্ছে। এরপর সন্ধ্যায় তার ফ্লোরিডায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার হলেন। দেশটির রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তবে আদালতে ঢোকার আগে সমবেত গণমাধ্যমকে কোনো কথা বলেননি। এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। ঐ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 

আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। ট্রাম্পের সমর্থনে ঐ এলাকায় বিক্ষোভকারী ও তার সমর্থকেরা জড়ো হন। তাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিক্ষোভকারীদের মাথার ওপর হেলিকপ্টার চক্কর দিচ্ছে। 

এর আগে, গত বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পর্নো তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্র্রাম্পের বিরুদ্ধে। তার দল রিপাবলিকান পার্টি মনে করে, মামলাটি রাজনৈতিক প্রভাবিত এবং ডেমোক্র্যাটরা এর পেছনে কলকাঠি নাড়ছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের শারীরিক সম্পর্ক হয় ২০০৬ সালে। এটি ছিল মেলানিয়াকে বিয়ে করার পরের বছর। ২০১৬ সালে নির্বাচনের আগে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!