ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর যা বললেন স্টর্মি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ১ এপ্রিল ২০২৩
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর যা বললেন স্টর্মি
স্টর্মি ড্যানিয়েলস

নীলছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ‘হাশ মানি’ বা ঘুস দেওয়ার অভিযোগে শাস্তি পেতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মুখলেন সেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি বলেছেন, “আমি গর্বিত। ট্রাম্প এখন আর অধরা নন।”আরেকটি দিক হল এটি মানুষকে বিভক্ত করতে পারে এবং তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে পারে। তিনি (ট্রাম্প) ইতোমধ্যেই দাঙ্গা উসকে দেওয়া, মৃত্যু ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানোয় অভিযুক্ত।

Advertisement

৪৪ বছরের এই পর্ন তারকা বলেন, “ফলাফল যাই হোক না কেন, এটি সহিংসতার কারণ হতে পারে এবং সেখানে আঘাত ও মৃত্যুও হতে পারে।”

আরো পড়ুন>> আত্মসমর্পণ করতে আদালতে যাবেন ট্রাম্প: আইনজীবী

এদিকে, এই অভিযোগে গঠনের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হল; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।

ট্রাম্প এক বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্ম্পকে বলছেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। অ্যাটর্নি ব্র্যাগকে তিনি ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন এবং ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!