ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ৫ এপ্রিল ২০২৩
বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২
সংগ্রহিত - এনডিটিভি

বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উপহার দেয় অতিথিরা কিন্তু এবার বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া গেলো বোমা। বিয়ের উপহারের মধ্যে বোমাসহ হোম থিয়েটার দেয় কনের প্রাক্তন প্রেমিক। সেই বোমা বিস্ফোরণে নিহত হয় বর ও তার ছোট ভাই।

এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে বিস্ফোরণে নিহতের পরিবার। ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

হোম থিয়েটার বিস্ফোরণে বরের মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিস্ফোরণের ঘটনায় বর এবং তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চারজন। এদের মধ্যে এক শিশুর অবস্থা আশংকাজনক।

Advertisement

আজ বুধবার (৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

আরো পড়ুন>> আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা

পুলিশ জানিয়েছে, এই ঘটনা পূর্বপরিকল্পিত। বিয়ে আগে এক যুবকের সঙ্গে কনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে। এরপরে ললিতার আত্মীয়রা হেমেন্দ্র মেরাভি নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয় সারজু নামের প্রাক্তন প্রেমিক। 

যে ঘরে হোম থিয়েটার বসানো হয়েছিল বিস্ফোরণে সে ঘরের দেওয়ার ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘরে হোম থিয়েটার চালু করার সময়ই এতে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই হেমেন্দ্র মেরাভির মৃত্যু হয়।

অপরদিকে বিস্ফোরণের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেরাভির ছোট ভাই রাজকুমার। প্রথম দিকে পুলিশ একে সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করলেও পরবর্তীতে তদন্তে দেখা যায় নতুন হোম থিয়েটারে বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!