মুম্বাইয়ে কাজ করতে এসেই ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাশমিরা। তাদের সম্পর্ক নিয়েও বলিউডে বহু দিন আলোচনা হয়েছে। ক্রুষ্ণার সঙ্গে এক রাত কাটিয়েই নাকি তার প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।
১৯৭১ সালের ২ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম কাশমিরার। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন কাশমিরা।
.png)
মডেলিংকে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়ে এগিয়ে যাওয়ার সাত বছরের মধ্যেই মডেল হিসাবে নামডাক হয়ে যায় কাশমিরার। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হন তিনি। তার পরেই বড় পর্দায় পা রাখেন তিনি।
১৯৯৬ সালে একটি তেলুগু ছবিতে নাচের দৃশ্যে অভিনয় করেন কাশমিরা। তার পর কিছু হিন্দি ছবির আইটেম গানেও অভিনয় করতে দেখা গেছে তাকে। ‘ইয়েস বস’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘ওয়েক আপ সিড’-এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি।
২০০২ সালে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে হলিউডের প্রযোজক ব্র্যাড লিস্টারম্যানের সঙ্গে আলাপ হয় কাশমিরার। সেই আলাপ গড়িয়ে প্রেমে পরিণত হয়। পরে মুখোমুখি দেখা হলে লাস ভেগাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ওই বছরই বিয়ে করেন তারা।
কাশমিরা এবং ব্র্যাড বিয়ে করার পর তাদের প্রেমকাহিনির উপর ব্র্যাড ‘মাই বলিউড ব্রাইড’ নামের একটি ইংরেজি ছবি বানান। ওই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন কাশমিরা। ২০০৭ সালে ছবিটি মুক্তি পায়। কিন্তু এই ছবি ঘিরেই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়।
বিয়ের পাঁচ বছরের মধ্যে কাশমিরা এবং ব্র্যাডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিনেত্রীও আমেরিকা ছেড়ে মুম্বাইয়ে চলে যান। আবার বড় পর্দায় অভিনয় করা শুরু করেন তিনি।
এক পুরনো সাক্ষাৎকারে কাশমিরা বলেন, ব্র্যাড সব সময় বাড়িতে ওর কাজ নিয়ে আসত। তার ছবির এক একটি দৃশ্যের বার বার টেক নিত। আসল স্ত্রীকে ছেড়ে ও ‘বলিউড ব্রাইড’কে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল।