ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯, ১০ এপ্রিল ২০২৩
ইরানে আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা 
ফাইল ছবি

ইরানের আকাশে নতুন একটি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালিয়েছে আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী স্থল শাখায় আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে।

ইরানের তরুণ বিশেষজ্ঞরা মিলে এই আত্মঘাতী ড্রোনের নকশা ও তৈরির কাজ করেছেন।
নতুন এই ড্রোনের নাম দেয়া হয়েছে মিরাজ-৫৩২। এই ড্রোনটি খুবই শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত।

আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার।

Advertisement

আরো পড়ুন>> ফ্রান্সে পর্বতমালায় তুষরাধসে নিহত ৪

তিনি জানান, কামিকাযে এই ড্রোন ১২ হাজার ফুট ওপর দিয়ে টানা তিন ঘণ্টা উড়তে পারে। এছাড়া, ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়।

জেনারেল কুহেস্তানি বলেন, এই ড্রোন ৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ড্রোনটি।

এছাড়া, ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে নির্মিত এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। ফলে এই ড্রোনকে ব্যবহারে আনার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না।

সূত্র: ইরনা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!