ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আজারবাইজানে ইরানের গোয়েন্দা সংশ্লিষ্ট ৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬, ৭ এপ্রিল ২০২৩
আজারবাইজানে ইরানের গোয়েন্দা সংশ্লিষ্ট ৬ জন গ্রেফতার
ফাইল ছবি

আজারবাইজানে ইরানের গোয়েন্দা সংস্থা ঘনিষ্ঠ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে আজারবাইজান প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং দেশটির প্রসিকিউটরের দপ্তর যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত সবাই ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো। আজারবাইজানের সরকারের বিরুদ্ধে তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল।  

পারস্য উপসাগরীয় দেশ ইরান এবং কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশ আজারবাইজানের মধ্যে ‘সর্বশেষ উত্তেজনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশ দুটোর মধ্যে দীর্ঘদিন যাবত সম্পর্কের টানাপোড়ন চলছে।

Advertisement

আরো পড়ুন>> গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা

গ্রেফতার ৬ আজেরি নাগরিককে নিয়োগ দিয়েছিল ইরানের গোয়েন্দা সংস্থা। তাদের লক্ষ্য ছিল, আজারবাইজানকে অস্থিতিশীল করা। গ্রেফতারকৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল সহিংস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আজারবাইজানকে একটি শিয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।’

একজন অস্ত্রধারী আজারবাইজানের দূতাবাসে হামলা চালানোর ঘটনায়। চলতি বছরের জানুয়ারিতে ইরান থেকে দূতাবাস প্রত্যাহার করে আজারবাইজান। এতে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়।

সূত্র: আল-আরাবিয়া
 

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!