ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৬ এপ্রিল ২০২৩
১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আহম্মদ আলী- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আহম্মদ আলী দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়, দুর্গাপুর থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা হওয়ার পর থেকেই আহম্মদ আলী দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ১৮ বছর তিনি পলাতক ছিলেন।

Advertisement

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, তেজগাঁও শিল্প এলাকায় আহম্মদ আলীর আত্মগোপনের সন্ধান পায় পুলিশ। এরপর দুর্গাপুর থানার পুলিশের একটি টিম র‌্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!