[ দেশজুড়ে ]
রামু থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামু উপজেলা থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম।
এর আগে, বুধবার দুপুর ২টার দিকে খুনিয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক আব্দুর রহমান প্রকাশ মনিক্যা উপজেলার মধ্যম খুনিয়া পালং এলাকার আশরাফ জামানের ছেলে।
অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুনিয়াপালং এলাকা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহমান প্রকাশ মনিক্যাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামুতে একটি মামলা রয়েছে। আটকের পর যুবককে রামু থানায় সোর্পদ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!