বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিউলী খাতুন হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। অভিযুক্ত মন্টু আলী একই এলাকার বজলু রহমানের ছেলে।
জানা যায়, কিছুদিন ধরে মন্টু আলী এবং তার স্ত্রী শিউলী খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে ঘরের মধ্যে আটকিয়ে মারপিট ও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন মন্টু আলী। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ শিউলী খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।