ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৬ এপ্রিল ২০২৩
বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষক গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বায়ড়া ইউপির পাচপাড়া গ্রামের মো. খোরশেদ আলীর (শুকুর আলী) ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

মামলা সুত্রে জানা যায়, গত ১৫ মার্চ বিকেল ৫টার দিকে প্রতিবেশী ইমরান হোসেন ইমন বুদ্ধিপ্রতিবন্ধীকে মুখ চেপে ধরে পাশের নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভিকটিমের মা বিষয়টি জানার পর স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। চেষ্টায় ব্যর্থ হয়ে বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) সকালে ধর্ষিতার মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রকিবুল ইসলাম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করেন। পরে বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!