ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ৬ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতীকী ছবি

মানিকগঞ্জে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের থেকে ৮৫টি ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার সকালে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রাজ্জাক, রাকিব হোসেন, মোছা. ববিতা আক্তার পারুল, মো. সুজন, মো. শাকিল, চঞ্চল মিয়া ও জীবন মিয়া।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, বুধবার এসআই হাকিম মোল্লা, এসআই নাজমুল আলম ও এসআই  সৈয়দ আজহারুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জ, সিংগাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সিংগাইর থেকে আব্দুর রাজ্জাক ও রাকিব হোসেনকে ৫ গ্রাম হেরোইন এবং ৩৫ গ্রাম হেরোইনসহ মোছা. ববিতা আক্তার ও মো. সুজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, সাটুরিয়া থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিলকে এবং মানিকগঞ্জ সদর থেকে মো. চঞ্চল মিয়া ও মো. জীবন মিয়াকে ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ৪টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!