ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কামরূপ কামাখ্যা মন্দিরে নারীকে বলিদান, গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ৫ এপ্রিল ২০২৩
কামরূপ কামাখ্যা মন্দিরে নারীকে বলিদান, গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামরূপ কামাখ্যা মন্দিরে এক নারীকে বলিদানের ঘটনায় অন্তত পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মন্দিরটিতে প্রায় চার বছর আগে মুণ্ডহীন লাশ উদ্ধারের পর বিস্মিত হয়েছিলেন পুলিশের কর্মকর্তারা। দীর্ঘ তদন্তের পর পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে বলে

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, ২০১৯ সালে ভারতের প্রত্যন্ত অঞ্চল গুয়াহাটির ওই মন্দিরে ঘুরতে গিয়েছিলেন শান্তি শ (৬৪) নামের ওই নারী। পরে সেখানে অভিযুক্তরা ছুরি দিয়ে তার শিরশ্ছেদ করে।

Advertisement

আরো পড়ুন>> রাইড শেয়ারিংয়ের গাড়িতে ভয়ংকর অভিজ্ঞতা তরুণীর

গত জানুয়ারিতে পুলিশ ওই মন্দিরে শান্তির মরদেহ শনাক্ত করে। তার আগে পর্যন্ত পুলিশ এই মামলায় কোনও কূল-কিনারা করতে পারেনি। মরদেহ উদ্ধারের পর তদন্তে নতুন মোড় নেয়। পুলিশ কয়েকজন অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হয়। তবে এখনও এই মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বারাহ বলেছেন, গ্রেফতারকৃত পাঁচজনই ওই নারীকে হত্যার পরিকল্পনার সাথে জড়িত। তবে হত্যাকাণ্ডে মোট ১২ জন অংশ নেন।

তিনি বলেন, অভিযুক্ত প্রধান সন্দেহভাজন ৫২ বছর বয়সী প্রদীপ পাঠক তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধর্মীয় আচারের অংশ হিসাবে ওই নারীকে বলিদানের পরিকল্পনা করেন। বলিদান মৃতের আত্মাকে শান্ত করবে বলে অভিযুক্তরা বিশ্বাস করেছিলেন।

আরো পড়ুন>> বরফের ভেতর থেকে ব্যক্তিকে জীবিত উদ্ধার

গ্রেফতারের পর গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পাঠক ও অন্য চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি সাত আসামিকে খুঁজছে পুলিশ।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) দেশটিতে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে মানব বলির ১০৩টি মামলা দায়ের করেছে। সাধারণত দেবতাদের সন্তুষ্ট করার জন্য আচারিক এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে দেশটির উপজাতীয় এবং প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের মানব বলিদানের ঘটনা বেশি দেখা যায়; যেখানে জাদুবিদ্যার প্রতি মানুষের প্রবল বিশ্বাস রয়েছে।

গত বছর দেশটির রাজধানী নয়াদিল্লিতে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্ত দুই নির্মাণ শ্রমিক পুলিশকে বলেছে, তারা ধন-সম্পদ লাভের আশায় হিন্দু দেবতা শিবকে সন্তুষ্ট করতে শিশুটিকে হত্যা করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!