ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
গাজীপুরে জিহাদ হত্যার রহস্য উদঘাটন

প্রেমের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ১৬ মার্চ ২০২৩
প্রেমের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা, গ্রেফতার ২
প্রেমের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা, গ্রেফতার ২ -ছবি ডেইলি বাংলাদেশ

গাজীপুরে জাহিদ নামের এক যুবক খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অভিযুক্তরা নিহতের সহযোগী। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। তবে প্রেমের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় ঘাতক ২ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাজীপুরের বাসন থানার রওশন সড়ক এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে রিফাত ওরফে ডিজে রিফাত (২১) ও কালিগঞ্জ থানার নরুন গ্রামের ফজল ভান্ডারীর ছেলে নাজমুল হাসান ওরফে কাটিং (২১)।

জিহাদের বাবা হযরত আলী জানান, জিহাদ গত ৪ মার্চ রাত ৮টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। এ ঘটনায় তিনি ৬ মার্চ সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করেন।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি মিডিয়া আসাদুজ্জাান জানান, গত ৫ মার্চ সকালে সদরের পূর্ব দেশিপাড়া এলাকার একটি মেহগনি বাগান থেকে জিহাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের বাবা সাতক্ষীরার কুচপুকুর বাবুলিয়া এলাকার হযরত আলী তার ছেলে বলে শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উৎপল কুমার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানতে পারেন, সন্দেহভাজন আসামি আল-আমিন হোসেন (২২) (যার বিরুদ্ধে ৮টি ছিনতাইসহ অন্যান্য মামলা রয়েছে) তার ছোট বোনের সঙ্গে নিহত জাহিদের প্রেমের সম্পর্ক ছিল। যার প্রেক্ষিতে নিহত জাহিদের বন্ধু রিফাতে সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এতে রিফাত সুযোগ খুঁজতে থাকে। পরে ৪ মার্চ রাতে রিফাত ও নাজমুলসহ অন্যান্যরা পূর্ব শত্রুতার জেরে জাহিদের পরিহিত শার্ট দিয়ে হাত বেঁধে মেহগনি বাগানে নিয়ে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় প্রথমে গত ১৫ মার্চ রিফাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, অন্যান্য আসামি শনাক্ত ও নাজমুলকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!