[ দেশজুড়ে ]
খেলার মাঠে মিলল নারীর গলা কাটা মরদেহ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রোজিনা নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে পরিচয় জানা সম্ভব হয়েছে।
.png)
তিনি আরো বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!