শনিবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামনে পারমাণবিক ক্ষমতা প্রদর্শনের সর্বশেষ ঘটনা এটি। এর ফলে উত্তর কোরিয়ার অস্ত্র ভান্ডারে যোগ হলো আরো একটি নতুন পারমানবিক অস্ত্র।
এবার ‘হেইল-২’ নামক পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। চালকবিহীন ড্রোনটি পানির তলদেশে পারমাণবিক হামলায় সক্ষম। চলতি মাসের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী চলে এই পরীক্ষা কার্যক্রম প্রায় এক সপ্তাহ আগে ‘হেইল-১’ নামে একই ধরনের আরেকটি ড্রোনের পরীক্ষা চালিয়েছিল দেশটি।
.png)
আরো পড়ুন>> মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা মাতাল যাত্রীর
পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র তথ্য অনুযায়ী, মহড়া চলাকালীন ড্রোনটিকে পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় ৭১ ঘণ্টা ৬ মিনিট ধরে চালানো হয়। এরপর লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয় ‘হেইল-২’। এটি ‘হেইল-১’ এর চেয়ে কয়েক গুণ শক্তিশালী।
সংবাদমাধ্যমটি আরো জানায়, পানির নিচের কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা এবং বিধ্বংসী হামলার সক্ষমতা প্রমাণিত হয়েছে এই পরীক্ষায়। এর ফলে পানির নিচে যেকোনো হামলার জবাব দিতে সক্ষম উত্তর কোরিয়া।
সূত্র: রয়টার্স