[ আন্তর্জাতিক ]
দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করল উত্তর কোরিয়ার ড্রোন
ফাইল ছবি
আন্তঃকোরিয়া সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। ড্রোনটি তাড়াতে সতর্কতামূলক গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়া।
সোমবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ড্রোনের দক্ষিণ কোরিয়ার সীমান্তে অনু প্রবেশের ঘটনা ঘটল।
.png)
আরো পড়ুন>> যে কারণে ইউরোপে স্বর্ণমুদ্রা কেনার হিড়িক
জানা গেছে, উত্তর কোরিয়ার ড্রোন তাড়াতে দক্ষিণ কোরিয়া ‘কেএ-১’ নামে যুদ্ধবিমান আকাশে ওড়ায়। কিন্তু সিউলের যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়ে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, এই ঘটনার আগে শুক্রবার উত্তর কোরিয়া দুইটি শর্ট রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল ছোড়ে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!