ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘অজ্ঞাত’ ড্রোনে কিয়েভে মুহূর্মুহূ হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০২২
‘অজ্ঞাত’ ড্রোনে কিয়েভে মুহূর্মুহূ হামলা চালাল রাশিয়া
ছবি: সংগৃহীত

ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইউক্রেনের রাজধানৗসহ এর আশপাশে মুহূর্মুহূ হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। এতে ইউক্রেনের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভ ও তার আশপাশে সোমবার সকালে প্রায় ২০টি অজ্ঞাত ড্রোনে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এর মধ্যে ১৫টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। 

কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টা ৫০মিনিটে আকাশ পরিষ্কার আগেই আকাশে হামলার সংকেত বেজে উঠেছিল। 

Advertisement

কিয়েভের গভর্নর ওলেকসি কুলেবা বলেন, রাশিয়ার ড্রোন হামলার কারণে কিয়েভে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

ইউক্রেনের বেশিরভাগ মানুষ ঘুমে থাকাকালীন রাশিয়া ৩৫টি কামিকাজি ড্রোনে হামলা করলে তা কিয়েভের চারপাশের অবকাঠামোতে আঘাত হানে। ছয়দিনের মধ্যে কিয়েভে এটি তৃতীয় বড় হামলা।

টেলিগ্রাম অ্যাকাউন্টে কিয়েভ শহর প্রশাসন জানায়, বেসামরিক অবকাঠামোতে হামলা করা হয়েছে। কিন্তু এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি প্রশাসন। প্রশাসন জানায়, শত্রুরা রাজধানীতে আক্রমণ করছে।

শহর প্রশাসন বলছে, কয়েক সপ্তাহ ধরে কিয়েশ ও তার আশপাশের শহরগুলোতে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনে কামান ছুড়ছে রাশিয়ার সেনাবাহিনী।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটচকো সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টেলিগ্রাম অ্যাপে বলেন, রাজধানীতে আক্রমণের কারণে বেসামরিক অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জ্বালানি ও তাপ উৎপাদকারী প্রকৌশলীরা অবস্থা দ্রুত স্বাভাবিক করতে জ্বালানি ও তাপ সরবরাহের কাজ করছেন।

ছবি: সংগৃহীত

গভর্নর কুলেবা বলেন, রাশিয়ার হামলায় একজন বেসামরিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ বাড়ির দুজন আহত হয়েছে। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যদিও ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার সর্বশেষ লক্ষ্যবস্তু, তবুও কিয়েভ ছাড়া অন্যান্য শহরে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের আজব সমুদ্রের দিক থেকে সারাদেশে ৩৫টি বিস্ফোরক ড্রোনে হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ৩০ ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!