ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শক্তি অর্জনে জ্বালানি ইঞ্জিনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ১৬ ডিসেম্বর ২০২২
শক্তি অর্জনে জ্বালানি ইঞ্জিনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

উচ্চচাপ সমৃদ্ধ কঠিন জ্বালানির একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে পূর্ব এশিয়ার পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিশেষজ্ঞদের ধারণা, নির্ভুল ও আরো দ্রুত গতিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার শক্তি অর্জনে নতুন এ ইঞ্জিনটি তৈরি করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া জানায়, বৃহস্পতিবার সোহা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে ইঞ্জিনটির সফল পরীক্ষা চালানো হয়। ঐ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। ক্ষেপণাস্ত্র, রকেট ইঞ্জিন এবং মহাকাশযান উৎক্ষেপণ কাজে কেন্দ্রটি ব্যবহার করা হয়।

Advertisement

কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ও সতর্কতা ছাড়া যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায় সে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে কিম জং উনের দেশ। এরই ফসল ক্ষেপণাস্ত্র ছোড়ার নতুন এ ইঞ্জিন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইহা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেইফ এরিক এসলে বলেন, তরল (গ্যাস ও জ্বালানি তেল) চালিত অস্ত্রের চেয়ে, কঠিন জ্বালানি (কয়লার মতো জ্বালানি) সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র নির্ভুল ও দ্রুত গতিতে ছোড়া যায়। এছাড়া এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধচলাকালীন গোপন রাখা যায়।

তিনি আরো বলেন, কঠিন জ্বালানি সমৃদ্ধ ইঞ্জিন দিয়ে ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারলে উত্তর কোরিয়ার পরমাণু ফোর্স বহুমুখী এবং আরো বিপজ্জনক হয়ে ওঠবে।

লিম ইউল-চুল নামে দক্ষিণ কোরিয়ার অপর এক প্রফেসর বলেন, উত্তর কোরিয়ার এ নতুন ইঞ্জিন তৈরি ও পরীক্ষা চালিয়ে ইঙ্গিত দিচ্ছে যে, তারা আরোশক্তিশালী আন্তঃমহাদেশীয় ও সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!