ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তর কোরিয়াতে মদ (ওয়াইন), হুইস্কি, পারফিউম বিক্রিতে সিঙ্গাপুরের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্টবেরি ফ্লেভারের দুধ ও কফি বিক্রির করায় সিঙ্গপুরের ফুয়া সেজে হি নামের ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে।
৫৯ বছরের ফুয়া সেজে হি বেভারেজ কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তাকে পাঁচ সপ্তাহের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
.png)
আদালতের নথি অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে স্টবেরি ফ্লেভারের দুধ ও কফি জাতীয় পানীয় বিক্রি করেন। তখন ঐ সময় উত্তর কোরিয়ায় রফতানি করা যায় বলে জানতে পারেন। উত্তর কোরিয়াতে দুটি পণ্য বিক্রি করে তিনি কোনো কমিশন অর্জন করেননি। তবে উত্তর কোরিয়ায় পণ্যগুলো বিক্রি করায় তার মাসিক লক্ষ্য পূরণ হয়।
নথিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালে একজন ক্রেতা ফুয়ার সঙ্গে পরিচিত হন যিনি কিম জং উনের প্রতিনিধি ছিলেন। ঐ ক্রেতা সিঙ্গাপুরে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে কাজ করতেন। পরে দূতাবাসের আরেকজনের সঙ্গে পরিচিত হন ফুয়া।
এ বিষয়ে পোক্কা তাৎক্ষণিকভাবে এএফপির প্রশ্নের জবাব দেয়নি।
যখন ঐ সব সফটি ড্রিঙ্কস উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছিল তখন দেশটির নেতা কিম জং উন অ্যালকোহলের প্রতি আসক্ত ছিলেন। তার বাবা কিম জং দ্বিতীয় প্রতিবছর সাত লাখ মার্কিন ডলার ব্যয়ে হেনেসি কগন্যাক নামের একটি মদ আমদানি করতেন।
এদিকে, সিঙ্গাপুরের আইন অনুযায়ী, সিঙ্গাপুর থেকে উত্তর কোরিয়ায় কোনো পণ্য রফতানি করলে সর্বোচ্চ ৭৪ হাজার মার্কিন ডলার বা রফতানি মূলের তিন গুণ মূল্য জরিমানা করতে হবে। আবার উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে।
সম্প্রতি কয়েক বছরে উত্তর কোরিয়ায় নিষিদ্ধ পণ্য পাঠানোর কারণে অনেক কোম্পানি ও ব্যক্তি বিচারের আওতায় এসেছেন।
গত বছরেও উত্তর কোরিয়ায় হুইস্কি, ওয়াইন ও অন্যান্য পানীয় রফতানির কারণে দুই সিঙ্গাপুরের নাগরিককে অভিযুক্ত করা হয়।
২০১৯ সালে সিঙ্গাপুরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালককে অ্যালকোহল, পারফিউমসহ ৪.৪ মিলিয় মার্কিন ডলারের বিলাসবহুল পণ্য উত্তর কোরিয়ায় রফতানি করায় তিন বছরের সাজা দেয় দেশটির শহর-ভিত্তিক আদালত।
তারও আগে, কিউবা থেকে উত্তর কোরিয়ায় সোভিয়েত যুদ্ধের অস্ত্র ও যুদ্ধবিমান পাঠানোর চেষ্টার কারণ একটি শিপিং ফার্মকে জরিমান করেছিল সিঙ্গপুর।