সম্প্রতি লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সঙ্গে সম্পৃক্ত সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সময় তিনি এ কথা জানান।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
.png)
এর আগে, শুক্রবার উত্তর কোরিয়ার নতুন ‘হ্বুসং-১৭’ নামের আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন করেন কিম। এ সময় যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকির জবাবে পরমাণু ছোড়ার অঙ্গীকার করেন তিনি।
কিম বলেন, রাষ্ট্র ও তার নাগকিরদের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষার্থে পরমাণু শক্তি বাড়ানো দরকার। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলী পরমাণু শক্তি হওয়া।
হ্বসং-১৭ নামের পরমাণু ক্ষেপণাস্ত্রটি বিশ্বের সবচেয়ে কৌশলী অস্ত্র। এটি উত্তর কোরিয়ার সমাধান এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠনের সক্ষমতা বাড়াবে।
কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই কিম বলেন, উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের প্রযুক্তির উন্নয়নে একটি ‘আশ্চর্যজনক অগ্রগতি’ করেছেন।