ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় অস্ত্র পাঠানো নিয়ে যা বলল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ৮ নভেম্বর ২০২২
রাশিয়ায় অস্ত্র পাঠানো নিয়ে যা বলল উত্তর কোরিয়া
ফাইল ফটো

উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায় গোলাবারুদ সরবরাহ করার যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে তা পুরোপুরি ভিত্তিহীন বলেছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ খবর জানায় এএফপি।

গত সপ্তাহে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্য বা আফ্রিকা ব্যবহার করে চালানের আড়ালে কামানসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রাশিয়ায় পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তারা শতভাগ নিশ্চিত নন-রাশিয়া আসলেই গোলাবারুদ পেয়েছে কিনা, তবে চালানগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র্র।

মার্কিন গোয়েন্দা তথ্য উল্লেখ করে গত বুধবার তিনি আরো বলেন, ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়া প্রচ্ছন্নভাবে রাশিয়ার কাছে উল্লেখযোগ্য সংখ্যক আর্টিলারি শেল সরবরাহ করছে। তবে অস্ত্র চালানের আসল গন্তব্যকে অস্পষ্ট করে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যেন সেগুলো আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হচ্ছে।

Advertisement

কিরবি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে- উত্তর কোরিয়ার এত বেশি পরিমাণে গোলাবারুদ রাশিয়ায় পাঠিয়েছে, যা রাশিয়ার যুদ্ধকে দীর্ঘায়িত করতে সাহায্য করার জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্র মিত্র ও অংশীদারদের সঙ্গে বিশেষ করে জাতিসংঘে কী ব্যবস্থা নেয়া যেতে পারে সে বিষয়ে পরামর্শ করা হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে উত্তর কোরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ পদক্ষেপের অংশ এ অভিযোগ।

এতে আরো বলা হয়, আমরা আরো একবার স্পষ্ট করে বলতে চাই , রাশিয়ার সঙ্গে আমাদের কোনো অস্ত্র লেনদেন নেই। ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!