সীমান্ত পেরিয়ে রাশিয়া গেল উত্তর কোরিয়ার ট্রেন
ইউক্রেনে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে গোপনে আর্টিলারি শেল সরবরাহ করছে উত্তর কোরিয়া, সম্প্রতি এমন দাবি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই শুক্রবার একটি ট্রেন উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় প্রবেশ করেছে বলে স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ওপর নজরদারি চালানো প্রতিষ্ঠান ৩৮ নর্থ প্রজেক্ট দাবি করছে, এই ধরনের ট্রেন গত কয়েক বছরের মধ্যে প্রথমবার দেখা গেছে।
তবে রাশিয়ার ভেটেনারি বিভাগ জানায়, একটি ট্রেন ঘোড়া নিয়ে উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করেছে।
.png)
৩৮ নর্থ প্রজেক্ট জানায়, স্যাটেলাইট চিত্র থেকে ট্রেনটির উদ্দেশ্য নির্ধারণ করা অসম্ভব। তবে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র বিক্রির প্রতিবেদন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু করার খবর গণমাধ্যমে আসার পরপরই এমন একটি ট্রেন রাশিয়ায় প্রবেশ করল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কভিড মহামারি চলাকালীন ওই ট্রেন রুটটি বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।
আরো পড়ুন>> ফারাও রাজা তুতেনখামেনের অভিশপ্ত মমি ঘিরে নানা অলৌকিক ঘটনা
নর্থ প্রজেক্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে কোরিয়া সীমান্তের দিকে তিন বগির একটি ট্রেনের ছবি পাওয়া যায়। এরপর দুপুর একটা দশ মিনিটে ট্রেনটিকে রাশিয়ায় চিহ্নিত করা হয়।
এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রের সবরাহের চালান ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেওয়ার সম্ভবনা একদমই কম। ডিপিআরকে গোপনে অস্ত্র সরবরাহ করছে এবং চালানগুলো পেয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছি।