ইউক্রেন ও পাকিস্তানের গোপন খবর ফাঁস করলো রাশিয়া!
ইউক্রেন ও পাকিস্তান সম্পর্কের গতিপ্রকৃতি আঁচ করা যায়নি এতদিন। তবে রাশিয়ার সিনেটের প্রতিরক্ষা কমিটির সদস্য ইগর মরোজভ হঠাৎ দুই দেশের একটি গোপন খবর প্রকাশের দাবি করেছেন। তিনি বলছেন, ইউক্রেন ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে।
মরোজভ বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করতে পাকিস্তানে গিয়েছেন ইউক্রেনের বিশেষজ্ঞরা এবং পাকিস্তান থেকেও একটি প্রতিনিধিদল কিয়েভে গেছে।
তিনি আরো বলেন, ইউক্রেন একটি 'ভয়ঙ্কর বোমা' তৈরি করতে পারে; এটি কোনো গোপন বিষয় নয়। তবে প্রকল্পটিতে কারা বিনিয়োগ করেছে তা নিয়ে আমাদের প্রশ্ন।
.png)
তবে পাকিস্তানের ফরেন অফিসের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদের অফিস থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ভিত্তিহীন বিবৃতিতে আমরা বিস্মিত। কোনো যুক্তি ছাড়াই অসঙ্গতিপূর্ণ এ বিবৃতি দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে পরমাণু বোমা তৈরিতে সহযোগিতা করার অভিযোগ পুরনো। লিবিয়ার পরমাণু কর্মসূচিতেও পাকিস্তান সহযোগিতার অভিযোগ ছিল।
ইউক্রেন পাকিস্তানে অস্ত্র সরবরাহ করে থাকে। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি একসময় বিবৃতি দিয়ে জানায়, তারা কিছু অস্ত্রের গোলাবারুদ উৎপাদন করছে যা ইউক্রেনের সেনারা ব্যবহার করছে।
সূত্র- ইকোনমিক টাইমস ও দ্য হিন্দু পোস্ট।