ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

'ইউক্রেনের যন্ত্রাংশ দিয়ে তৈরি ড্রোন রাশিয়াকে দিয়েছে ইরান'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ৩১ অক্টোবর ২০২২
'ইউক্রেনের যন্ত্রাংশ দিয়ে তৈরি ড্রোন রাশিয়াকে দিয়েছে ইরান'
ছবি: সংগৃহীত

ইউক্রেনের তৈরি যন্ত্রাংশ দিয়ে ড্রোন বানিয়ে ইরান রাশিয়াকে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে ইউক্রেন ভিত্তিক সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে একটি ড্রোন ভূপাতিত করে তাতে ইউক্রেনের তৈরি যন্ত্রাংশ পাওয়ার দাবি করেছে ইউক্রেন।

এর আগে গত বুধবার (২৬ অক্টোবর) ইউক্রেনের সামরিক বাহিনীর এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের তৈরি মোহাজির-৬ ড্রোন (গোয়েন্দা এবং যুদ্ধের কাজে ব্যবহার করা হয়) ভূপাতিত করা হয়।

Advertisement

তিনি জানান, এই ড্রোনের চার ভাগের তিন ভাগ যুক্তরাষ্ট্রের তৈরি যন্ত্রাংশ। বাকিগুলো জাপান, চীন, সুইডেন ও অস্ট্রিয়ার তৈরি যন্ত্রাংশ। তিনি আরও জানান, এই ড্রোনের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউক্রেনের তৈরি।

ওই কর্মকর্তা জানান, ড্রোনটির এক অংশে ইরানের রাষ্ট্রীয় ভাষা ফারসিতে কিছু লেখা রয়েছে।

আরো পড়ুন>> ৫২ বছরের শিক্ষকের সঙ্গে ২০ বছরের ছাত্রীর প্রেম!

এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইরান রাশিয়াকে শাহেদ-১৩৬ (আত্মঘাতী ড্রোন) সরবরাহ করেছে। ইউক্রেনের দাবি, ইরান থেকে এই ড্রোন নিয়ে জেরান-২ (জেরানিয়াম-২) নাম দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া।

এদিকে ইরান বলছে, তারা কোন ড্রোন রাশিয়াকে সরবরাহ করেনি। তবে ইরান থেকে ড্রোন প্রাপ্তির বিষয়ে মস্কো কোন মন্তব্য করেনি। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে ব্যবহৃত সব যুদ্ধাস্ত্র এমনকি ড্রোনও তাদের তৈরি।

জেলেনস্কি দাবি করেছেন, ২ হাজার ৪শ' ড্রোন ইরান থেকে কিনেছে রাশিয়া। সেই সঙ্গে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!