ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২২
ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানাল ইরান
আরশ ২ - ফাইল ছবি

ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য ‘আরশ-২’ নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান।

রোববার (১১ সেপ্টেম্ব) ইরানিয়ান গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়েমার্স হায়দারি এ ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইফার জন্য এ বিশেষ ড্রোনটি তৈরি করেছি। এটি একটি ইউনিক ড্রোন এই কাজের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান এ ড্রোন উন্মোচন করবে।

Advertisement

ইসরায়েলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরায়েল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে তেল আবিব শহর ও হাইফায় হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করা হয়েছে।

আরো পড়ুন>> চিতাবাঘের খোঁজে বসানো ক্যামেরা নিয়ে গেলো হনুমান!

এদিকে  ইরানের সঙ্গে কয়েকদিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি  পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরায়েল এর বিরোধীতা করছে।

ইসরায়েলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে। যা দিয়ে ইরান আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে।

তবে পশ্চিমা দেশগুলোই এখন দাবি করছে, পুনরায় পারমাণবিক চুক্তিটি করার কোনো ইচ্ছা ইরানের হয়ত নেই।

সূত্র: আল-আরাবিয়া

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!