ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ৫ নভেম্বর ২০২২
রাশিয়ায় ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কস্ত্রোমায় একটি ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ওই ক্যাফেতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাশ

অঞ্চলটির গভর্নর সের্গেই সিতনিকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

Advertisement

তাশ জানিয়েছে, একজন মাতাল ব্যক্তি ডান্স ফ্লোরে “ফ্লেয়ার গান” দিয়ে গুলি করার পর আগুন লাগতে পারে বলে জানিয়েছে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা। আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন>> ইমরান খান বেঁচে যাওয়ায় যা বললেন সাবেক দুই স্ত্রী

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের কস্ত্রোমা শহরটির ওই ক্যাফের আগুন স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে ক্যাফেটি যে ভবনে অবস্থিত সেখানকার আড়াই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!