সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সপ্তাহ ধরে ইউক্রেনের শহরগুলোতে হামলা তীব্র করছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার হামলায় খারকিভ অঞ্চলের বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ওডেশার ক্রিভিহ রিহ এলাকার একটি আবাসিক ভবনে হামলা করেছে রুশ সেনারা। সেখানে হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের অন্যান্য শহরে আঘাত আসায় সতর্কতা জারি করা হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মিকোলিভের মেয়র ভিটালি কিম বলেন, অন্তত ৬০ ক্ষেপণাস্ত্র রাশিয়ার পক্ষ থেকে ছোড়া হয়েছে।
.png)
এদিকে হামলায় রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের উত্তরাঞ্চলে সুমি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। এছাড়া পলটাভা এবং ক্রিমেনচুক শহরের মধ্যেও বিদ্যুৎ নেই।
ইউক্রেনে শীত প্রবেশ করার পর বিদ্যুৎ ছাড়া বসবাস করছেন লাখ লাখ ইউক্রেনের নাগরিক। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার ভলকার টার্ক সতর্ক করে বলেন, বিদ্যুৎ অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক আক্রমণ মানবাধিকার পরিস্থিতির অবস্থা মারাত্মক বিপজ্জনক হবে এবং বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা বাড়াবে।
কিয়েভের মেয়ার ভিটালি ক্লিটসচোকু বলেন, কিয়েভের তিনটি এলাকায় আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। জ্বালানি অবকাঠামো ধ্বংস কহওয়ায় পানি ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। শহরের মেট্রোলাইন অচল হয়ে গেছে। অঞ্চলটির প্রশাসনের প্রধান ওলেস্কি কুলেবা বলেন, ইউক্রেনজুড়ে ভয়াবহভাবে হামলা করা হচ্ছে।